কম্পিউটার ব্যবহারকারীদের কাছে অনেক সময়েই ঝামেলার মনে হয় তারের জঞ্জালকে। বিভিন্ন ধরনের কেবল আর পাওয়ার কর্ড দিয়ে অনেক সময়েই কম্পিউটারের পেছনে তৈরি হয়ে যায় স্তুপ যা বিরক্তিকর মনে হতে পারে। আবার এগুলোকে ঠিকমতো সাজিয়ে রাখাটাও দুস্কর। এই ঝামেলার হাত থেকে মুক্তি দিতেই তৈরি করা হয়েছে প্লাগ হাব। এর মাধ্যমে নানান ধরনের পাওয়ার কর্ড আর কেবলকে চমত্কারভাবে সাজিয়ে রাখা যায়। এটি মূলত একটি প্লাস্টিক বক্স যার নিচে রয়েছে পাওয়ার লাইন এবং উপরের দিকে ৩টি ছিদ্র। এই তিনটি ছিদ্রের মধ্যে দিয়েই যাবতীয় কেবল প্রবেশ করানো যাবে। ফলে মনিটরের পেছনে বা টেবিলের নিচে সেগুলো স্তুপ হয়ে থাকবে না। কেবলগুলোর দৈর্ঘ্য বেশি হলে তা হাবের মধ্যেই পেঁচিয়ে রাখা যায়। আর সব কেবল সংযোগের পর বক্সটি বন্ধ করে দিলেই তা দেখতে স্মার্ট একটি ডিভাইসের মতোই মনে হয়। তাই তারের জঞ্জাল সরিয়ে আপনি এর মাধ্যমে পাবেন একটি ফ্যাশনেবল ডিভাইস।
