জেনে নিন

উবুন্টু

আপডেট : ২১ মে ২০১৩, ২১:৫০
ওপেন সোর্সভিত্তিক অপারেটিং সিস্টেম হিসেবে জনপ্রিয় একটি অপারেটিং সিস্টেম উবুন্টু। উবুন্টু শব্দটি মূলত আফ্রিকান একটি শব্দ যার অর্থ ‘সকলের জন্য মানবতা’। উন্মুক্ত অপারেটিং সিস্টেম হিসেবে লিনাক্স বেশ জনপ্রিয় হলেও তা মূলত সীমাবদ্ধ ছিল সার্ভার প্ল্যাটফর্মে। সাধারণ মানুষের দৈনন্দিন পিসিতে ব্যবহারের প্রয়োজন থেকেই যাত্রা শুরু করে উবুন্টু। ওপেনসোর্স এই অপারেটিং সিস্টেমটি বিশ্বব্যাপী পাওয়া যায় বিভিন্ন ভাষায়। প্রতি ছয় মাস অন্তর অন্তর প্রকাশিত হয় উবুন্টুর একেকটি সংস্করণ। বর্তমানে এর সর্বশেষ সংস্করণ রয়েছে উবুন্টু ১৩.০৪।