টেকফটো

আপডেট : ২১ মে ২০১৩, ২১:৫০
ছবিতে এইচটিসি’র সিইও পিটার চৌ (বামে) এবং কেডিডিআই’র প্রেসিডেন্ট তাকাশি তানাকা (ডানে) জাপানে এক অনুষ্ঠানে প্রদর্শন করছেন এইচটিসি’র জে ওয়ান মডেলের নতুন স্মার্টফোন। জাপানের জায়ান্ট শার্প তৈরি করেছে ৪কে প্রযুক্তির অত্যাধুনিক টেলিভিশন ডিসপ্লে। ছবিতে দেখানো ৭০ ইঞ্চির অ্যাকোয়াস নামের এই টেলিভিশন বাজারে আসবে জুনে। স্মার্টফোনের এই যুগে ফিনল্যান্ডের কোম্পানি জোলা বাজারে এনেছে তাদের প্রথম স্মার্টফোন। ছবিতে জোলার দুই প্রতিষ্ঠাতা তাদের প্রথম স্মার্টফোনটি প্রদর্শন করছেন। এলজি তৈরি করেছে বিশ্বের প্রথম বাঁকানো ডিসেপ্ল’র ওএলইডি টেলিভিশন। যুগান্তকারী এই টেলিভিশনটি সিউলের এক প্রদর্শনীতে দেখায় তারা। ছবিতে তারই একটি মুহূর্ত। স্যামসাং সম্প্রতি বাজারে এনেছে ৫৫ ইঞ্চি আকৃতির ওএলইডি টেলিভিশন। দক্ষিণ কোরিয়ার সিউলের এক প্রদর্শনীতে এই টেলিভিশনটি প্রদর্শন করছেন স্যামসাংয়ের একজন মডেল।