এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল

গ্রুপিং চূড়ান্ত

আপডেট : ০৯ মে ২০১৯, ২১:২৭

এএফসি অনূর্ধ্ব—১৬ ফুটবলের ড্রয়ে বাংলাদেশ কিশোর ফুটবল দল ই গ্রুপে খেলবে কাতার, ভুটান ও ইয়েমেনের বিপক্ষে।

সেপ্টেম্বরে গ্রুপ পর্বের বাছাই। খেলার সূচি এখনো জানায়নি। কারণ মালয়েশিয়ায় এএফসিতে ড্রই হয়েছে গতকাল।

এশিয়ার ৪৭টি দেশকে দুইটি অঞ্চলে ভাগ করে গ্রুপ নির্ধারণ করা হয়েছে। পশ্চিম জোনে দেশ ২৫ এবং পূর্ব জোনে ২২ দেশ।

সাফের দেশ শ্রীলঙ্কা ও নেপাল খেলবে তাজিকিস্তান, জর্ডান ও কুয়েতের বিপক্ষে। সাফের আরেক শক্তিশালী দেশ ভারতের প্রতিপক্ষ উজবেকিস্তান বাহরাইন এবং তুর্কমিনিস্তান। তারা খেলবে বি গ্রুপে।

সি গ্রুপে ইরান, আফগানিস্তান, মালদ্বীপ, ফিলিস্তিন। ডি গ্রুপে পাকিস্তান, ওমান, সৌদি আরব, সিরিয়া।