২ লাখ বন্ধুর মাইলফলকে কম্পিউটার সোর্স

আপডেট : ২২ মে ২০১৩, ২০:০৪
ফেসবুকে অনন্য উচ্চতায় পৌঁছেছে কম্পিউটার সোর্স। গত মঙ্গলবার প্রথম প্রহরে দুই লাখ ফেসবুক বন্ধুর মাইলফলক স্পর্শ করে প্রতিষ্ঠানটির দাপ্তরিক ফ্যান পেজ। কম্পিউটার সোর্সের দুই লক্ষতম ফেসবুক বন্ধুটি হচ্ছেন কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সাঈদ একরাম। হালনাগাদ প্রযুক্তি পণ্যের খোঁজ-খবর ছাড়াও ব্যবহারকারীরা কম্পিউটার সোর্সের ফেসবুক ফ্যানপেজ (www . facebook . com / CSLFanclub) থেকে নিজেদের জিজ্ঞাসার জবাব পেয়ে থাকেন। নিয়মিত বিরতিতে আয়োজন করা হয় ফেসবুকভিত্তিক বিভিন্ন ধরনের প্রতিযোগিতা।