মেডিকেল টেকনোলজিতে ক্যারিয়ারের উজ্জ্বল সম্ভাবনা

আপডেট : ২২ মে ২০১৩, ২১:২৭
এসএসসি বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পরবর্তীতে পড়ার জন্য বা ক্যারিয়ার গড়ার জন্য বিষয় বা পেশা নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ সময়ে বেছে নিতে হবে এমন একটি বিষয়, যেখানে শিক্ষাব্যয় কম এবং পড়াশুনা শেষে বেকার বসে থাকতে হবে না। তেমনি একটি সম্ভাবনাময় পেশা মেডিকেল টেকনোলজি। এই পেশার সঙ্গে জড়িত রয়েছে মানবতাবোধ ও সহমর্মিতা। হাজার বছর ধরে মর্যাদা ও সুযোগ-সুবিধার দিক দিয়ে এ পেশার অবস্থান শীর্ষে। চিকিত্সা সেবায় মূলত ডাক্তারকে প্রাধান্য দেওয়া হয়; কিন্তু একটি হাসপাতাল বা ক্লিনিক শুধু ডাক্তার দ্বারা পরিচালিত হতে পারে না। প্রত্যেকটি বিভাগে ডাক্তারদের সহকারী প্রয়োজন হয়। ডাক্তারদের সহকারী এসব বিশেষজ্ঞ কর্মীরাই মেডিকেল টেকনোলজিস্ট। চাহিদা ও কাজের ক্ষেত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র পরিকল্পনা বাস্তবায়নে একজন গ্র্যাজুয়েট চিকিত্সকের বিপরীতে ৫-৬ জন মেডিকেল টেকনোলজিস্ট প্রয়োজন। সে হিসেবে বাংলাদেশে ২ লাখেরও বেশি মেডিকেল টেকনোলজিস্ট এখনই দরকার। চিকিত্সা বিজ্ঞানে প্রতিনিয়ত নতুন নতুন সেবা যুক্ত হওয়ায় দক্ষ টেকনোলিস্টদের চাহিদাও বাড়ছে। বর্তমানে দেশে ইউনিয়ন, উপজেলা থেকে শুরু করে রাজধানী পর্যন্ত প্রচুর সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ল্যাবরেটরি রয়েছে। এসব প্রতিষ্ঠানগুলোতে প্রচুর মেডিকেল টেকনোলজিস্ট দরকার। এ ছাড়া দেশের বাইরে বিশেষ করে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের দেশগুলোতেও এ পেশায় চাহিদা রয়েছে। ০১৭১৪৩০১৯২৫, ০১৯১৭১৬৩৩০৭ নম্বরে ফোন করে এই বিষয়ে ক্যারিয়ার সম্পর্কে আরও তথ্য জেনে নিতে পারবেন। আয়-রোজগার মেডিকেল টেকনোলজির যেকোন বিষয়ে তিন বা চার বছরের ডিপ্লোমা শেষ করার পর শুরুতেই ১০ থেকে ১৫ হাজার টাকা বেতনে কাজের সুযোগ মিলে থাকে। পরবর্তীতে কাজের অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধির সাথে সাথে তা ৪০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। পড়াশোনা মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে ন্যূনতম এসএসসি পাশের পর পছন্দের যেকোনো বিষয়ে ভর্তি হতে পারেন। কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত বিষয়গুলো হলো ল্যাবরেটরি মেডিসিন (প্যাথলজি), ডেন্টাল, ফার্মেসি, নার্সিং, ফিজিওথেরাপি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং ও প্যারামেডিকেল। তিন বছর মেয়াদী কোর্স শেষে ১৮-২০ বছর বয়সেই মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে ক্যারিয়ার গড়া যায়। এ ছাড়া কোর্স শেষে উচ্চশিক্ষার জন্য মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় বা কৃষি বিশ্ববিদ্যালয়ে বিএসসি ও এমএসসি করার সুযোগ রয়েছে। যোগ্যতা ন্যূনতম জিপিএ ২.৫সহ যেকোনো বিভাগ থেকে এসএসসি পাশের পর পছন্দের একটি কোর্সে ভর্তি হওয়া যায়। পড়াশোনা চলাকালীন কর্মদক্ষতা বাড়াতে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ইন্টার্নশিপের সুযোগ আছে। একাডেমিক ফলাফলের পাশাপাশি কার্যদক্ষতা যত ভালো হবে তত ভালো অবস্থানে বা ভালো প্রতিষ্ঠানে চাকরি পেতে পারেন। কোথায় পড়বেন? মেডিকেল টেকনোলজি বিষয়ে কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্সটিটিউট অব মেডিকেল সাইন্স (বিমস) কোর্সগুলি পরিচালনা করে আসছে। এসব কোর্সের মধ্যে রয়েছে ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন (প্যাথলজি); ফার্মেসি; রেডিওলোজি অ্যান্ড ইমেজিং; ডেন্টাল; ফিজিওথেরাপি; পেশেন্ট কেয়ার (নার্সিং) এবং প্যারামেডিকেল। বিমস-এর ওয়েবসাইটে (www.bims-bd.com) ভর্তি ফরম যাওয়া যাবে। নিজস্ব ভবনে অবস্থিত বিমস-এ রয়েছে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, সমৃদ্ধ লাইব্রেরি ও ল্যাব। কারিগরি শিক্ষায় বিশেষ অবদান রাখায় প্রতিষ্ঠানটি ২০১২ সালে যুক্তরাজ্যের ‘বিজনেস ইনেসিয়েটিভ ডাইভারশান’ কর্তৃক ইন্টন্যাশনাল কোয়ালিটি ক্রাউন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। যোগাযোগ :বিমস, এন/২৩, নূরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা।