ক্যারিয়ার জিজ্ঞাসা?

আপডেট : ২২ মে ২০১৩, ২১:২৮
প্রশ্ন :আমি বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছি। আমার ৫ম সেমিস্টার চলছে। মেজর বিষয় হিসেবে আমি মার্কেটিংকে বেছে নিয়েছি। আমি ভবিষ্যতে মার্কেটিং সংশ্লিষ্ট খাতেই নিজের ক্যারিয়ার গড়ে তুলতে চাই। এ ক্ষেত্রে আমার প্রথম পছন্দ মার্কেটিং রিসার্চ। মার্কেটিং রিসার্চে ক্যারিয়ার গড় েচাইলে আমাদের দেশে কী ধরনের সুযোগ পাওয়া যাবে? আমাদের দেশের প্রেক্ষিতে কি মার্কেটিং রিসার্চ বিষয়ে ক্যারিয়ার ভালো হবে? মো. রাকিব হায়দার রামপুরা, ঢাকা। মার্কেটিং বিষয়টিকে মেজর হিসেবে নিলে ইতোমধ্যেই আপনার মার্কেটিং রিসার্চের সাথে প্রাথমিক পরিচয় হয়ে গিয়েছে। আমাদের দেশের প্রেক্ষিতে মার্কেটিং রিসার্চ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সংখ্যা এখনও বেশ কম। তবে মার্কেট রিসার্চের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই এখন সংশ্লিষ্ট বিষয়ে নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে উঠছে। আবার সব ধরনের প্রতিষ্ঠানই বাজার নিয়ে গবেষণায় এগিয়ে আসার ফলে বিদ্যমান প্রতিষ্ঠানগুলোও আকারে বেড়ে উঠছে। অর্থাত্ আগামী কয়েক বছরের মধ্যে এটি আমাদের দেশে অন্যতম সম্ভাবনাময় এবং প্রসারমান খাত হিসেবে বিবেচিত হবে। কাজেই এই বিষয়ে ক্যারিয়ারের ভালো সুযোগ পাওয়া যাবে বলেই আশা করা যায়। প্রিয় পাঠক, কোন বিষয়ে ক্যারিয়ার সম্ভাবনা কতটুকু ? পড়াশুনা শেষে কেমন হবে আপনার পেশা? অর্থাত্ ক্যারিয়ার গঠন সংক্রান্ত যেকোনো প্রশ্ন আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। চিঠি লেখার ঠিকানা :বিভাগীয় সম্পাদক, ক্যারিয়ার, দৈনিক ইত্তেফাক, ৪০ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল : [email protected]