বিজিবি’র ৪২ ব্যাটালিয়ন পরিদর্শনে মহাপরিচালক

আপডেট : ২২ মে ২০১৩, ২১:৪৯
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমদ, পিএসসি, জি, টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়ন পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকালে তিনি কক্সবাজার থেকে সড়ক পথে টেকনাফস্থ বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ে এসে উপস্থিত হন। এ সময় ব্যাটালিয়ন হেডকোয়ার্টার পরিদর্শন এবং কর্মকর্তাসহ সৈনিকদের উদ্দেশ্যে দরবার হলে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বিজিবি’র মহাপরিচালকের দায়িত্ব নেয়ার পর এ প্রথম টেকনাফ সফর করেন। এছাড়া বিজিবি মহাপরিচালক ৪২ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্টে জব্দকৃত ৪ হাজার ৯শ’ ৩৬ পিচ ইয়াবা, ৫৭০ গ্রাম গাঁজা, ৭০৯ ক্যান বিয়ার, ৩৪৯ লিটার বাংলা ও চোলাই মদ, ১৭৬ ক্যান ডায়াবিল বিয়ার, ৫ বোতল টাইগার রামমদ, ১২৩ বোতল গোল্ডেন কান্ট্রি ড্রাইজিন, ২২৮ বোতল ম্যান্ডেলা রাম মদ, ২৪ লাখ ৩৯ হাজার ৭৯৫ টাকার বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান উদ্বোধন করেন। পরে ব্যাটালিয়ন কার্যালয়ের সামনে একটি গাছের চারা রোপণ করেন।