পুলিশ ফাঁড়ির ঝুঁকিপূর্ণ ভবনে সিলগালা

আপডেট : ২২ মে ২০১৩, ২১:৫০
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় কর্তৃপক্ষ সিলগালা করে দিয়েছে। গত মংগলবার আইন-শৃংখলা নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি জেলা পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম পুলিশ ফাঁড়িটি পরিত্যক্ত ঘোষণা করে তা সিলগালার নির্দেশ দেন। ফাঁড়ির নতুন ভবন স্থাপনের জন্য ১ একর জায়গায় দ্রুত নতুন ভবন তৈরি পরিকল্পনা নেয়া হয়েছে জানিয়ে পুলিশ সুপার নতুন থানা ভবন স্থাপনে বিবদমান সমস্যা দ্রুত সমাধানকল্পে পুলিশকে সহযোগিতার করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জিয়াউল হক সরকার। নবীনরগর থানার অফিসার ইনর্চাজ মোঃ আবু জাফর এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন অধ্যক্ষ মিজানুর রাহমান খান, আওয়ামী লীগ নতা শেখ নূরুল ইসলাম, চেয়ারম্যান এমএ খায়ের বারি, মোঃ রফিকুর ইসলাম, প্রেসক্লাব সহ-সভাপতি আজিজুল ইসলাম বাচ্চু, সাংবাদিক সাইদুল আলম, জালাল উদ্দিন মনির, খ.ম হযরত আলী প্রমুখ।