মেহেরপুরের গাংনী পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মালশাদহ গ্রামের বদিউজ্জামান বদির(২৭) গুম রহস্য একবছর পার হলেও আজও প্রকাশ হয়নি। বদির সন্ধানে কয়েকদফা মিছিল-মিটিং করেছে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ, এলাকাবাসী ও তার পরিবার। গাংনী আওয়ামী লীগের অপর গ্রুপের দলীয় এক প্রভাবশালী নেতার নামে মামলা করেও ফিরে পায়নি বদিকে। বদির মা মছিরন খাতুন (৬৫) সংবাদ সম্মেলন করে বলেন, আমাদের আশংকা গাংনীর আশরাফুল ও তার লোকজন বদিকে গুম করতে পারে। এদিকে এ বিষয়ে অভিযুক্ত আশরাফুলকে জিজ্ঞাসা করলে তিনি বলেন এ এক রাজনৈতিক নাটক।
