চাঁদপুরে ২৬০ পরিবারের আবাসন তৈরি হচ্ছে

আপডেট : ২২ মে ২০১৩, ২১:৫৩
চাঁদপুর সদর উপজেলার লক্ষীপুরের রামদাসদীর মেঘনার তীরবর্তী এলাকায় সরকারি অর্থায়নে তৈরি হচ্ছে ২৬০ পরিবারের আবাসস্থল। ১৪ একর জমিতে ৪ থেকে ৮ পরিবারের জন্য তৈরি হচ্ছে ৫২টি ঘর। নদীর দক্ষিণ পার্শ্বে একযোগে কাজ চলছে। কাজগুলোর সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন কুমিল্লা সেনানিবাস থেকে আসা ৮টি ইউনিট। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১২ সালের নভেম্বর মাসে মাটি ভরাটের পর ঘরগুলোর কাজ শুরু হয়েছে। গত ৬ মাসে প্রায় ৮০% কাজ সম্পন্ন হয়েছে। বিদ্যুত্ সংকটের কারণে মাঝে-মধ্যে কাজ ব্যাহত হয়। তবে আগামী ২ মাসের মধ্যে ১শ’ভাগ কাজ সম্পন্ন হবে।