চট্টগ্রামে ধর্ষণ মামলায় দু’জনের যাবজ্জীবন

আপডেট : ২২ মে ২০১৩, ২১:৫৭
চট্টগ্রামে পৃথক দু’টি ধর্ষণ মামলায় দুই ধর্ষকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয়েছে। দণ্ডপ্রাপ্ত ধর্ষকরা হচ্ছে- শামসুল হক শামসু (৪৫) ও সুভাষ দেব (৩০)। ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে শামসুল হক শামসুকে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের দায়ে সুভাষ দেবকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। আদালত উভয় আসামির প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করে। অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত দণ্ডপ্রাপ্ত সুভাষ দেবের খালা বেবি দাশকে বেকসুর খালাস দেয়। চট্টগ্রাম নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন গতকাল মঙ্গলবার এ রায় প্রদান করেন।