ক্যাপসন নিউজ

আপডেট : ০৯ মে ২০১৯, ২১:৪৬

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর ১৮ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়সহ ১২৩টি শাখায় বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এম শহীদুল ইসলাম করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত দো’আ মাহিফলে অংশগ্রহণ করেন

০০০০

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড সম্প্রতি পবিত্র রমজান মাস উপলক্ষে ব্যাংকের কার্ডধারীদের জন্য রমজান মাসব্যাপী বিভিন্ন আকর্ষণীয় অফারসমূহ আনুষ্ঠানিকভাবে চালু করে। এমটিবির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ রফিকুল হক অনুষ্ঠানের উদ্বোধন করেন

০০০০

ক্যাটারপিলার এর বাংলাদেশ পরিবেশক কোম্পানি বাংলা ট্র্যাক লিমিটেড (বাংলা ক্যাট) সম্প্রতি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকতাদের জন্য স্পিকার সিরিজ প্রোগ্রাম আয়োজন করেছে। অনুষ্ঠানে বাংলাক্যাট ও এর অঙ্গ-প্রতিষ্ঠান সমূহের সিনিয়র ম্যানেজমেন্ট মেম্বার্স এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ব্যবস্থাপনা পরিচালক শেজাদ মুনিম উপস্থিত ছিলেন

০০০০০

ডিজিটাল আর্থিক সেবা নগদ সম্প্রতি ই-ভল্টস লিমিটেডের সঙ্গে একটি চ্যানেল পার্টনারশিপ চুক্তি সম্পাদন করেছে। এই চুক্তির আওতায় ই-ভল্টস লিমিটেড গ্রাহক অন্তর্ভুক্তি এবং নিজেদের ব্যবসায়িক কাজে নগদ প্ল্যাটফর্ম ব্যবহার করবে। চুক্তিটি স্বাক্ষর করেন নগদের চিফ সেলস অফিসার মোহম্মদ ইরফানুল হক এবং ই-ভল্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. সাজেদুল হক