চবি শিক্ষককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ০৯ মে ২০১৯, ২২:০৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আনোয়ার সাঈদকে টেলিফোনে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে ওই বিভাগের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অন্যদিকে একই ঘটনায় নিন্দা জানিয়ে শিক্ষকের নিরাপত্তা চেয়ে বিবৃতি দিয়েছে চবি শিক্ষক সমিতি। ঘটনাটি উপাচার্য, প্রক্টর এবং বিভাগীয় সভাপতিকে অবহিত করে থানায় একটি জিডি করলেও  এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। শিক্ষার্থীরা বলেন, দেশে যারা মুক্তমনা ও প্রগতিশীলতার চর্চা করছে তাদেরকে এভাবে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। অবিলম্বে এর সষ্ঠু তদন্ত করে ঘটনার সুরাহা করতে হবে।