সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে ৬-১২ মে পর্যন্ত চলছে বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ। এ উপলক্ষে নিরাপদ সড়ক চাই দক্ষিণ অঞ্চল কপিলমুনি শাখার উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জীবন বাঁচান আওয়াজ তুলুন, নিজের জীবন রক্ষায় সচেতন হতে হবে। সপ্তাহব্যাপী পথচারী ও ছাত্রছাত্রীদের সচেতন করার লক্ষ্যে মতবিনিময় ও র্যালি চলছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে উপজেলার কপিলমুনি সহচরী স্কুল অ্যান্ড কলেজ ও মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠনের সভাপতি এইচ এম শফিউল ইসলামের সভাপতিত্বে সম্পাদক আ. রাজ্জাক রাজুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকাইনা। বিশেষ অতিথি অধ্যক্ষ হাবিবুল্যাহ বাহার, হরেকৃষ্ণ দাশ, চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, ওসি তদন্ত সঞ্জয় দাশ, শ্রমিক নেতা দয়াল ভান্ডারী এবং কলেজ কমিটির নেতৃবৃন্দসহ শত শত ছাত্র-ছাত্রী ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
