বরুশিয়া ডর্টমুন্ডের মিডফিল্ডার মারিও গোয়েটশে ইনজুরির কবলে পড়ায় আগামীকাল শনিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে প্রথম অল জার্মান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলতে পারছেন না। অসাধারণ এই ফাইনালে ২০ বছর বয়সী গোয়েটশে খেলতে পারছেন না বলে বায়ার্ন মিউনিখের প্লে মেকার বাস্তিয়েন শোয়েনস্টেইগার সহানুভূতি জানান। আগামী মৌসুমেই বায়ার্নে পাড়ি দেবেন গোয়েটশে। শোয়েনস্টেইগার মনে করেন ডর্টমুন্ড কিছুটা দুর্বল হয়ে পড়বে। গতকাল লন্ডনের উদ্দেশ্যে উড়ে যাওয়ার আগে শোয়েনস্টেইগার বলেন, ‘গোয়েটশের মত খেলোয়াড় ছিটকে পড়লে দল কিছুটা দুর্বল হয়ে যায়। তার ক্যারিয়ারের এটি বড় ম্যাচ ছিল তাই আমি সহানুভূতি জানাই।’
