দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও হোসে মরিনহো। গত শুক্রবার কোপা দেল রে’র ফাইনালে দু’জনই লাল কার্ড দেখেন। কিন্তু, এর মধ্যেই গত সোমবারে পর্তুগীজ কোচ মরিনহোকে বিদায় বলে দিয়েছে রিয়াল মাদ্রিদ। আর এখন অনেকটাই নিশ্চিত যে, আগামী মৌসুমে চেলসিতে ফিরছেন তিনি। সেক্ষেত্রে চেলসির হয়ে প্রথম দুটি ম্যাচে দায়িত্ব নাও থাকতে পারেন “স্পেশাল ওয়ান”। অন্যদিকে স্বদেশি রোনালদোও নাকি মাদ্রিদ ছাড়ছেন, সেই গুজব অনেক পুরনো। তবে সেটা সত্যি না ঘটলে আগামী মৌসুমে লা লিগার প্রথম দুটি ম্যাচে স্কোয়াডের বাইরে থাকবেন ‘সি আর সেভেন’। কোপা দেল রে’র ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে হারে রিয়াল; শিরোপা শূন্য থেকেই মৌসুম শেষ করতে হয় গতবারের লা লিগার শিরোপাজয়ী দলকে।
