খুব বেশিদিন হয়নি আফ-গানিস্তানের ক্রিকেটের নবজাগরণ ঘটেছে। আর তাদের বর্তমান সময়ের ক্রিকেটে তাদের যে কজন ক্রিকেটার বেশ দাপটের সাথে খেলে যাচ্ছেন তার মধ্যে অন্যতম হল অলরাউন্ডার ও দলের অধিনায়ক মোহাম্মদ নবী। তবে, এবার আর ক্রিকেট নৈপুণ্যের জন্য নয়; ‘অপহরণ’ এর কারণে খবর হলেন এই ক্রিকেটার। গত মঙ্গলবার অপহরণ করা হয়েছে তার বাবা খোবাই ইসাখেলকে। জালালাবাদ শহরের বাইরে নানগারহার এলাকা থেকে অপহরণ করা হয় তাকে। নবী জানিয়েছেন, এখন পর্যন্ত অপহরণকারীদের সাথে তার কোনরকম যোগাযোগ হয়নি।
