কয়রা থানা পুলিশ বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে পাঁচ কেজি হরিণের মাংসসহ দুজনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, কয়রা থানার এসআই নিমাই চন্দ্র কুন্ডুর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কাটকাটা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে হরিণের মাংসসহ তাদেরকে গ্রেফতার করে। এরা হলো জালাল গাজী ও ওমর ফারুক।
কয়রা থানার ওসি তারক বিশ্বাস বলেন, এ ব্যাপারে কয়রা থানায় বন্যপ্রাণী আইনে মামলা দায়ের করা হয়েছে।
