ডুমুরিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আপডেট : ০৯ মে ২০১৯, ২২:১২

ডুমুরিয়ায় বুধবার বিকালে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে ডুমুরিয়া থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নাম-ঠিকানা যাচাই বাছাই করার জন্য পুলিশের বিভিন্ন দপ্তরে ছবি এবং ম্যাসেজ দেওয়া হয়েছে। তার পরনে শাড়ি ছিল।