হোসেনপুরে সংঘর্ষে আহত ৪০

আপডেট : ০৯ মে ২০১৯, ২২:১৩

হোসেনপুরে বুধবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন হোসেনপুর নতুন বাজার মোড়ে চরবিশ্বনাথপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মোস্তফা পাট শাক বিক্রি করতে বসেন। পার্শ্ববর্তী  আড়াইবাড়িয়া পদুরগাতী গ্রামের রমজানের ছেলে শহিদ মিয়া পাট শাক কিনতে আসেন। দর কষাকষির এক পর্যায়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে উভয় পক্ষের লোকজন এগিয়ে এলে সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১১৩ রাউন্ড রাবার বুলেট ও ১১টি টিয়ারশেল নিক্ষেপ করে।

হোসেনপুর থানার ওসি মো. আবুল হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে টইল পুলিশ মোতায়েন রয়েছে।