ছয় দফা দাবিতে তামাক চাষিদের সংবাদ সম্মেলন

আপডেট : ০৯ মে ২০১৯, ২২:১৩

বিড়ি শিল্পের উপর ধার্য শুল্ক কমাতে, দেশীয় শিল্প সুরক্ষার জন্য আইন করাসহ ছয় দফা দাবিতে বৃহস্পতিবার দুুপুরে কালীগঞ্জে সংবাদ সম্মেলন করেছে জেলা তামাক চাষি ও তামাক ব্যবসায়ী সমিতি।

কালীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন তামাক চাষি এরশাদুল হক। সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন জেলা তামাক ব্যবসায়ী সমিতির সভাপতি মজিবর রহমান, তামাক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, তামাক চাষি মনোয়ারুল ইসলাম, মহুবার রহমান প্রমুখ।