ফেঞ্চ ওপেন

রেকর্ড ছোঁয়ার স্বপ্ন নাদালের

আপডেট : ২৪ মে ২০১৩, ২১:৪১
চারটি গ্র্যান্ডস্ল¬্যামের মধ্যে সবচেয়ে বেশি ফ্রেঞ্চ ওপেনের শিরোপাই জিতেছেন স্পেনের টেনিস তারকা রাফায়েল নাদাল। তবে টুর্নামেন্টটির এবারের আসরটি নি:সন্দেহে একটু হলেও অন্যরকম নাদালের জন্য। কারণ আরেকটি ফ্রেঞ্চ ওপেন শিরোপা হলেই তিনি ছুঁয়ে ফেলবেন ম্যাক্স ডিসুজিসকে। রোলা গারোতে আটটি শিরোপা নিয়ে নাদালের ওপরে আছেন শুধু তিনিই। আগামী ২৬ মে থেকে শুরু হচ্ছে বছরের দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যাম ফ্রেঞ্চ ওপেন। তবে অনেক টেনিস তারকার চেয়ে ফ্রেঞ্চ ওপেন ভিন্ন মাত্রার টুর্নামেন্ট নাদালের কাছে। কারণ এখন পর্যন্ত সাতবার ফ্রেঞ্চ ওপেনের শিরোপা ঘরে তুলেছেন তিনি। ২০০৫ সালে প্রথম ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জয় করেন নাদাল। এরপর টানা তিনবার সেরার মুকুট মাথায় পড়েন তিনি। ২০০৯ সালেও চ্যাম্পিয়ন্স হবার পথেই ছিলেন নাদাল। কিন্তু ইনজুরির কারণে চতুর্থ রাউন্ডেই থেকে যায় নাদালের মিশন। তবে ২০১০ সাল থেকে টানা তিনবার শিরোপা জিতেন নাদাল। ফলে তার অ্যাকাউন্টে জমা পড়ে ফ্রেঞ্চ ওপেনের সাতটি শিরোপা। আর তাতে রেকর্ডের খুব কাছেও পৌঁছে যান নাদাল। আর মাত্র একটি শিরোপা জিতলেই ফ্রান্সের ম্যাক্স ডিসুজিসের পাশে বসবেন তিনি। এখন পর্যন্ত সর্বোচ্চ আটবার ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতে সবার উপরেই আছেন ম্যাক্স। আর তার পাশে বসতে আটঘাট বেধেই নেমেছেন নাদাল। নাদাল বলেন, ‘ইনজুরি থেকে ফিরে সাতটি টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছি। আর চলতি মৌসুমে মাত্র দুটি ম্যাচে হেরেছি আমি। ফর্মটা দারুণ যাচ্ছে আমার। আশা করছি, ফ্রেঞ্চ ওপেনেও ভালো করতে পারবো। আমার লক্ষ্য শিরোপা জিতে রেকর্ড গড়া। তবে কাজটি বেশ কঠিনই হবে। তাই কোর্টে নিজের সেরাই দেয়ার চেষ্টা করবো।’ যেখানে ফ্রেঞ্চ ওপেন মানেই নাদাল সেখানে ফ্রেঞ্চ ওপেন মানেই যেন বিষাদে ভরপুর জোকোভিচের জন্য। কারণ এখন পর্যন্ত ছয়বার গ্র্যান্ডস্ল¬্যামের শিরোপা জিতলেও, ফ্রেঞ্চ ওপেনের ট্রফির ছোঁয়াও পাননি জোকোভিচ। তাই সেই বন্ধ্যাত্ব ঘোচাতে মরিয়া এই সার্বিয়ান। আসন্ন ফ্রেঞ্চ ওপেন নিয়ে জোকোভিচ বলেন, ‘আমি বিশ্বাস করি, এবারের ফ্রেঞ্চ ওপেনে ভালো ফল করতে পারবো। সেই লক্ষ্যেই প্যারিস আসলাম। এটা খুবই বড় টুর্নামেন্ট। সকলেই ভালো খেলার জন্য মুখিয়ে আছে। দারুণ জমবে এবারের আসরটি।’ জোকোভিচের মত না হলে ফ্রেঞ্চ ওপেন নিয়ে আক্ষেপ আছে ফেদেরারের। কারণ মাত্র একবার ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিততে সক্ষম হয়েছেন তিনি। তাই সেই সংখ্যাটি দ্বিগুণ করার মিশন নিয়ে প্যারিসে খেলতে নামবেন ফেদেরার। তিনি বলেন, ‘আমি ভালোই খেলছি। শারীরিকভাবেও বেশ ফিট আছি। তাই আগামী সপ্তাহে ভালো পারফরমেন্স করার ব্যাপারে আশাবাদি।’ প্রথম রাউন্ডে নাদাল মুখোমুখি হবেন জার্মানির ড্যানিয়েল ব্রান্ডসের। আর সবকিছু ঠিকঠাকভাবে চললে সেমিফাইনালে নাদাল মুখোমুখি হবেন জোকোভিচের। -বাসস/এএফপি শেষ দশ বছরের বিজয়ীরা (পুরুষ) সাল খেলোয়াড় ২০১২ রাফায়েল নাদাল (স্পেন) ২০১১ রাফায়েল নাদাল (স্পেন) ২০১০ রাফায়েল নাদাল (স্পেন) ২০০৯ রজার ফেদেরার (সুইজারল্যান্ড) ২০০৮ রাফায়েল নাদাল (স্পেন) ২০০৭ রাফায়েল নাদাল (স্পেন) ২০০৬ রাফায়েল নাদাল (স্পেন) ২০০৫ রাফায়েল নাদাল (স্পেন) ২০০৪ গাস্টন গৌডিয়া (আর্জেন্টিনা) ২০০৩ হুয়ান কালোর্স ফেরেরো (স্পেন) শীর্ষ পাঁচ বাছাই পুরুষ নোভাক জোকোভিচ রজার ফেদেরার রাফায়েল নাদাল ডেভিড ফেরার টমাস বার্ডিচ