গতকাল কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ ফুটবল লিগে রহমতগঞ্জ ১-০ গোলে ঢাকা ইউনাইটেডকে হারিয়েছে। ৫০ মিনিটে সেন্টু গোল করেন।
নিজেদের মাঠে ড্র করেছে চট্টগ্রাম আবাহনী। চট্টগ্রাম এমএ আজীজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চট্টগ্রাম আবাহনী ১-১ গোলে ড্র করে ঢাকার ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সাথে। ৫৬ মিনিটে শুভর গোলে এগিয়ে ছিল ভিক্টোরিয়া, ৭৩ মিনিটে সোহেলের গোলে সমতা আসে ম্যাচ।
