মহিলা জাতীয় ক্রিকেট লিগ

আপডেট : ২৪ মে ২০১৩, ২১:৪২
মাঝপথে বন্ধ হয়ে যাওয়া মহিলা জাতীয় ক্রিকেট লিগ ফের শুরু হয়েছে গতকাল শুক্রবার থেকে। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে কাল প্রথম ম্যাচে জয় পেয়েছে রংপুর বিভাগ। তারা ঢাকা বিভাগকে ৩ উইকেটে হারিয়েছে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি নির্ধারিত হয় ৩৫ ওভারে। টসে জিতে ঢাকা ৩৩.৪ ওভারে ১০০ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ করেন আয়শা আকতার (২৬)। রংপুরের সোমা ও ডলি রানি সরকার তিনটি করে উইকেট নেন। টার্গেট তাড়া করতে গিয়ে রংপুর ৩১ ওভারে সাত উইকেট হারিয়ে ১০১ রান তুলে। জেসি সর্বোচ্চ ২২ রান করেন। শরিফা খাতুন তিনটি এবং লিলি রানি সরকার দুটি উইকেট নেন।