পণ্যের মূল্য তালিকা না থাকায় চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে এক মুরগির দোকানদার ও তিন খেজুর ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন রিয়াজউদ্দিন বাজার কল্যাণ সমিতির সভাপতি মইনউদ্দিন চৌধুরীসহ অন্য নেতৃবৃন্দ।
