প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা : বাংলা

আপডেট : ২৫ মে ২০১৩, ১৯:২৪
কাঁকনমালা আর কাঞ্চনমালা গতকালের পর গ) প্রশ্ন: রানি কীভাবে নকল হয়ে গিয়েছিলেন? উত্তর: রানি কাঞ্চনমালা রাজার দুঃখে চোখের জলে ভাসতে লাগলেন। একদিন নদীর ঘাটে গিয়ে একটি মেয়েকে রাজার সুচ খোলার জন্য দাসি করে নিয়ে নেন। রানি দাসির কাছে গায়ের গয়না রেখে নদীতে ডুব দিতে যান। যেই রানি ডুব দেন, তখুনি দাসি রানির সকল গয়না নিজে পরে নিয়ে রানি হয়ে যায়। আর আসল রানি কাঞ্চনমালাকে দাসি বানিয়ে ফেলে। ঘ) প্রশ্ন: রাজা কীভাবে সুস্থ হয়ে উঠেছিল? উত্তর: রানি কাঞ্চনমালা কাপড় নিয়ে নদীর ঘাটে যাওয়ার সময় শোনেন বনের পাশের গাছতলা থেকে কে যেন বলছে, লক্ষ সুই পেলে রাজ্যপাট দিবে। রানি একথা শুনে অচেনা মানুষটিকে রাজার সুই খোলার জন্য নিয়ে যান। সেই অচেনা লোকটি রাজাকে সুস্থ করে তুলেন। রাজা চোখ খোলে দেখেন অচেনা লোকটি আসলে তার ছেলেবেলার রাখালবন্ধু। ঙ) প্রশ্ন: রাজা বন্ধুকে কীভাবে পুরষ্কৃত করলেন? উত্তর : রাজা সুস্থ হয়ে বন্ধুকে দুহাতে জড়িয়ে ধরেন। চোখের জলে ভাসতে ভাসতে রাজা ক্ষমা চান বন্ধুর কাছে। আর বলেন, আজ থেকে তুমি আমার মন্ত্রী। এছাড়াও বন্ধুকে সারা জীবন পাশে থাকার কথা বলেন। এরপর রাজা তার বন্ধুকে একটি সোনার বাঁশি গড়িয়ে দেন। পুরনো দিনের মতো আবার রাখালবন্ধু বাঁশি বাজায়, আর রাজা তার গলা জড়িয়ে ধরে সেই সুর শোনে। ক্রিয়াপদের চলিত রূপ: ক) রাজপুত্র তার বন্ধুর গলা জড়াইয়া বসিয়া বাঁশির সুর শুনিয়া থাকে । খ) রাজপুত্র রাজা হইয়া বন্ধুকে ভুলিয়া যায়। গ) হাতের সোনার কাঁকন দিয়া রানিকে কিনিতে হয় দাসি। ঘ) কাঞ্চনমালা হইয়া গিয়াছেন দাসি। ঙ) সুখে তার মন ভরিয়া ওঠে। উত্তর: ক) রাজপুত্র তার বন্ধুর গলা জড়িয়ে বসে বাঁশির সুর শোনে। খ) রাজপুত্র রাজা হয়ে বন্ধুকে ভুলে যায়। গ) হাতের সোনার কাঁকন দিয়ে রানিকে কিনতে হয় দাসি। । ঘ) কাঞ্চনমালা হয়ে গেছেন দাসি। ঙ) সুখে তার মন ভরে ওঠে। কাঁকনমালা আর কাঞ্চনমালা অধ্যায় থেকে গতকাল প্রকাশিত বহুনির্বাচনি প্রশ্নের উত্তর আজ দেয়া হলো: ১.ক, ২.খ, ৩.ক, ৪.খ, ৫.গ, ৬.ঘ, ৭.ক, ৮.খ, ৯.খ, ১০.খ, ১১.ক, ১২.ক, ১৩.গ, ১৪.খ, ১৫.ক ।