কসবা পৌর শহরের আলতাফ প্লাজার হাজি মোটর গ্যারেজে বুধবার রাতে জুয়ার আসর থেকে ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার উপকরণ তিন বক্স তাস ও নগদ ২০ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়।
কসবা থানার ওসি আবদুল মালেক সত্যতা স্বীকার করে বলেন, আলতাফ প্লাজার হাজী মোটর গ্যারেজে জমজমাট জুয়ার আসর চলছে এমন সংবাদে অভিযান চালাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আমরা ৯ জুয়াড়িকে জুয়ার উপকরণসহ আটক করি। বৃহস্পতিবার আটকদের ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে।
