সিটিও ফোরাম বাংলাদেশ ও বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানজেমেন্ট (বিআইবিএম)-এর যৌথ উদ্যোগে বিআইবিএম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল ‘একুশ শতকের ব্যাংকিংয়ে তথ্যপ্রযুক্তির ব্যবহার’ বিষয়ক সেমিনার। সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা ও অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স (এবিবি) বাংলাদেশের চেয়ারম্যান ও এনসিসি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার এবং বিআইবিএম-এর নির্বাহী পরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী ও ড. বন্দনা সাহা, সুপারনিউমারালি প্রফেসর । এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা ব্যাংকিং খাতে তথ্যপ্রযুক্তির ব্যবহার প্রসার আরও গতিশীল হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন।
