মৌসুমী ব্যস্ত ছোট পর্দায়

আপডেট : ২৫ মে ২০১৩, ২২:২১
এখন চলচ্চিত্রের চেয়ে ছোট পর্দাতেই বেশি ব্যস্ত মৌসুমী। সর্বশেষ চ্যানেল নাইনের একটি রিয়েলিটি শো’তে চুক্তিবদ্ধ হলেও হঠাত্ করেই এই শো থেকে সরে দাঁড়ান তিনি। শোনা যায়, পারিবারিক বাধার কারণেই মৌসুমী আর রিয়েলিটি শো’তে কাজ করতে চান নি। তবে এখন বেশক’টি চ্যানেলের বিভিন্ন ধরনের অনুষ্ঠান উপস্থাপনায় আগ্রহী হয়েছেন চলচ্চিত্রের এই সুপারস্টার অভিনেত্রী। সবর্েশষ মৌসুমী অভিনীত কিছু আশা কিছু ভালবাসা চলচ্চিত্রটির কাজ প্রায় শেষ পর্যায়ে। খুব শিগগিই ছবিটি মুক্তি পাবে। এছাড়া এবারের ঈদেও বেশক’টি নাটকে অভিনয়ের সম্ভাবনা রয়েছে। তবে গেল ঈদে পরপর কয়েকটি নাটকে একই ধারার অভিনয়ের কারণে এবারে মৌসুমী তার নাটকের পারিশ্রমিকও বাড়িয়ে দিয়েছেন। মৌসুমীর কথায়, ভাল গল্পের নাটক হলে তবেই আমি তাতে অভিনয়ের জন্য মনস্থির করি।