রাজধানীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। আহত অবস্থায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে মিরপুরের দারুস সালাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। লাশ পড়ে আছে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে। পুলিশ জানায়, শুক্রবার রাতে সাভারের আমিন বাজারের বরদেশী এলাকায় তুরাগ নদীতে সাভার থানা পুলিশের সঙ্গে ডাকাতদের মধ্যে গুলিবিনিময় হয়। এক পর্যায় ডাকাতরা পুলিশের তাড়া খেয়ে পালানোর চেষ্টা করে। এসময় দারুস সালাম এলাকার দীপনগর এলাকায় জনতা একজনকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলে ঐ ব্যক্তি মারা যায়। অপর দিকে পুলিশ আহত অবস্থায় দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার-কৃতরা হলেন রাজধানীর দোলাইরপাড় এলাকার রশিদ ফকির ও বরিশালের মুলাদি উপজেলার সলিমউদ্দিন।
