আজকের অনুষ্ঠান

আপডেট : ২৫ মে ২০১৩, ২২:২৩
রবিবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি : অংশীদারিত্ব সংলাপ, সন্ধ্যা সাড়ে ৬টা, চেম্বার ভবন। হকার্স ফেডারেশন : আন্তর্জাতিক হকার্স দিবস পালন উপলক্ষে অনুষ্ঠান, বিকাল ৩টা, বঙ্গবন্ধু এভিনিউস্থ কর্নেল তাহের মিলনায়তন। মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ : মিছিল ও সমাবেশ, সকাল ১০টা, ২৩, বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি : সেমিনার, সকাল ১০টা, রূপসী বাংলা হোটেল। সর্বদলীয় সংসদীয় গ্রুপ : আলোচনা সভা, সকাল সাড়ে ১০টা, সংসদ ভবনের মন্ত্রী হোস্টেল। জাতীয় জাদুঘর ও নজরুল ইনস্টিটিউট : কবি কাজী নজরুল ইসলাম স্মরণে আলোচনা সভা, বিকাল সাড়ে ৫টা, জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন।