ঈদে বর্ণিল পোশাক ও সাধ্যমতো উন্নত খাবার কে না চায়। ধনী-দরিদ্র সবাই চায়। আর সে সঙ্গে সেমাই একটি অপরিহার্য উপাদান। সে সুযোগকে কাজে লাগাতে মরিয়া এক শ্রেণির শিল্প মালিক ও ব্যবসায়ীরা। সেমাইয়ের বাড়তি চাহিদার সুযোগ নিতে অপরিচ্ছন্ন পরিবেশে নিম্নমানের। উপাদানে তা তৈরির হিড়িক পড়ে যায় সবখানে। স্বাস্থ্য সমস্যায় পড়েন ভোক্তারা। সে বিবেচনায় গতকাল কামরাঙ্গীরচরের একটি কারখানায় ভেজাল বিরোধী অভিযান র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেখানে অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরির প্রমাণ পায় আদালত|
