যার দেখার দেখছে সে
তুমি দেখার বলো কে?
তোমার দেখার দৃষ্টি কই
হাতপঞ্চাশ—একশ’ বৈ?
আশেপাশে উপর নিচে
দেখেন বসে তিনিই নিজে।
ক্ষমতা সব হাতে তাঁর
তুমি কেবল জিম্মাদার।
তাঁর ধন তাঁর বুঝিয়ে দিয়ে
মাটির ঘরে শুবে গিয়ে।
এই চক্রে বাঁধা সব
চক্রবাঁধা খেল উত্সব।
এর বাইরে যায়নি কেউ
ভেঙে খেলার সাগর ঢেউ!
