হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন এলাকা হতে জাল পাসপোর্ট ও ভিসায় বিদেশ গমনের চেষ্টাকালে ৭ যাত্রীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন আশরাফুল ইসলাম, শামীম হোসাইন, নুরনবী মোল্লা, সোবহান, মোশারফ, মন্টু মিয়া ও আজাদ রহমান।
এয়ারপোর্ট আমর্ড পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে আশরাফুল, শামীম হোসাইন, নুরনবী ও সোবহান জাল ভিসায় মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে শনিবার রাতে বিমানবন্দরে আসেন। একই সময় মোশারফ, মন্টু মিয়া ও আজাদ গলাকাটা পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়া যাওয়া উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট আর্মড পুলিশ বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের রো এলাকা হতে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
