দশম শ্রেণির ইংরেজি এবং নবম শ্রেণির পদার্থবিজ্ঞান

আপডেট : ২৭ মে ২০১৩, ১৭:৪৪
ইংরেজি দ্বিতীয়পত্র এস. এম. মুরাদ হোসেন সিনিয়র শিক্ষক, ইংরেজী বিভাগ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, পিলখানা, ঢাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই Lesson এ আমরা আলোচনা করবো Tense নিয়ে। এটি সাধারণত প্রশ্নপত্রের ১ নম্বরে থাকে। এখানে ছকে প্রদত্ত verb এর সঠিক form বসিয়ে শূন্যস্থান পূরন করতে হয়। এই প্রশ্নটির উত্তর সঠিকভাবে দিতে হলে Tense এর গঠন ও ব্যবহার, Right form of verbs এর নিয়মাবলী, Active voice ও Passive voice এর ব্যবহার এবং সর্বপরি Sentence এর অর্থ বুঝতে হবে । প্রিয় বন্ধুরা একটি বিষয় মনে রাখবে। আর তা হলো, Active voice ও Passive voice এর ব্যবহার সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকলে verb এর সঠিক form বুঝতে পারা প্রায় অসম্ভব। তাই তোমাদের জন্য এই Lesson টি সম্পূর্ণ ভিন্নভাবে উপস্থাপন করা হলো। RIGHT FORM OF VERBS Active voice দিয়ে বুঝায় Subject নিজে কোন কাজ করে এবং Passive voice দিয়ে বুঝায় কোন কাজ করা হয় তবে কাজটি কার দ্বারা করা হয় তা উল্লেখ থাকতে ও পারে আবার না ও থাকতে পারে। Note : Active voice এর ক্ষেত্রে বাক্যের Subject সাধারণত ব্যক্তি বাচক এবং Passive voice এর ক্ষেত্রে Subject সাধারণত বস্তুবাচক হয়। নিচের ছক দুটিতে Active voice ও Passive voice এর common ব্যবহারগুলো দেখানো হলো: Tense Active voice Passive voice Future Continu-ous Subject (করতে থাকবে)। Subject + (shall be / will be) + (verb+ing) (করা হতে থাকবে)। Subject + (shall be being / will be being) + vpp Present Perfect Subject (করেছে)। Subject +(have/has) + verb(past participle)+ (করা হয়েছে)। Sub + (have been / has been) + vpp Modals Active mood Passive mood Can / May Subject (করতে পারে)। Sub + (can /may) +pv (present) +…........ (করা যায়/করতে পারা যায়)। Subject + (can be /may be) +vpp Could/Might Subject (করতে পেরেছিল)। Sub+ (could /might) +pv (present)+…… (করতে পারা গিয়েছিল)। Sub+ (could be /might be) +vpp Should Subject (এর করা উচিত)। Sub+ should + pv (present) +…........ (করা উচিত)। Sub+ should be +vpp Note: Passive voice এর ক্ষেত্রে main verb টির বাংলা অর্থ দ্বারা সাধারণত কোন কাজ কারো দ্বারা করা “হয়/ করা হয়েছিল / করা হবে / করা হচ্ছে / করা হচ্ছিল / করা হয়েছে”- এ ধরনের অর্থ প্রকাশ পায়।