লুক প্রেজেন্টেস

‘বিল্ডার্স ভিউ-ট্রায়ো-ফ্যাশন ফরএভার’

আপডেট : ২৭ মে ২০১৩, ১৯:৫৩
যেন দেয়ালে ঝোলানো ফ্যাশন স্ট্রিট—একের পর এক ছবিতে আলো-ছায়া, ফ্যাশন, মেকআপের অনবদ্য কথোপকথন। চেনা চেনা লাগে তবু অচেনা—ঠিক এটাই মনে হয়েছিল ছবিগুলো দেখে! ছবির মানুষগুলোকে দেখে মনে হয় কোথায় যেন দেখেছি, ঠিক কোথায় মনে পড়বে না প্রথম দেখায়। স্টাইল লুক, প্রেজেন্টেশন সব মিলিয়ে শতভাগ কনফিডেন্ট সবাই। যেন এক কমপ্লিট ফ্যাশন জার্নি। এমন মিলমিশ সাধারণত চোখে পড়ে না। বাস-গাড়ির শহরে একঘেয়ে চোখের নজরে ঠিক নজরানা আদায় করে নিয়েছিল ছবিগুলো। লাইফস্টাইল ম্যাগাজিন ‘লুক’-এর আয়োজনে গত ২০ মে থেকে শুরু হয়েছিল তিন দিনব্যাপী ফ্যাশন ফটোগ্রাফি এক্সিবিশন ‘বিল্ডার্স ভিউ-ট্রায়ো-ফ্যাশন ফরএভা’র। এ উপলক্ষে ধানমন্ডির দৃক গ্যালারিতে আয়োজন করা হয়েছিল এক সাংবাদিক সম্মেলনের। ‘লুক’ ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক এবং প্রদর্শনীর কিউরেটর অমিতাভ দেউরীর সঞ্চালনায় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ‘লুক’-এর সম্পাদক ফারাহ জাবিন শাম্মী, ডিজাইনার ও কোরিগ্রোফাার শাহরুখ আমিন, বিউটি এক্সপার্ট আফরোজা পারভীন, ফ্যাশন ফটোগ্রাফার রফিকুল ইসলাম র্যাফ।