কণ্ঠশিল্পী এলিটা তার প্রথম ব্যান্ড অ্যালবাম ‘রাগা’ দিয়ে সবার নজর কাড়েন। দীর্ঘ প্রতীক্ষার পর এবারে এলিটা তার নতুন অ্যালবামের কাজ শুরু করেছেন। তবে সেটি ব্যান্ড আলবাম নয়। প্রথমবারের মতো এলিটা তার একক অ্যালবামের কাজ করছেন। যথারীতি একটু ভিন্নধারার মিউজিক কম্পোজিশনে তৈরি হচ্ছে তার নতুন অ্যালবাম। এলিটার কথায়, খুব শিগগিরই এই সলো অ্যালবামটি রিলিজ দিবো আশা করছি। তবে গানের পাশাপাশি বেশ কিছু মিউজিক ভিডিও তৈরিরও প্ল্যান চলছে। সলো অ্যালবামের কাজের পাশাপাশি নাটকের টাইটেল ও সিনেমার গান ও জিঞ্জেলে কণ্ঠ দিয়েছেন তিনি। সর্বশেষ এশিয়ান টিভির ‘জীবন সংসার’ মেগাসিরিয়ালের টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন। এর পাশাপাশি পরবাসিনীর টাইটেলেও কণ্ঠ দিয়েছেন তিনি।
