সরকারের পায়ের তলায় মাটি নেই

আপডেট : ২৭ মে ২০১৩, ২০:৫৯
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের পায়ের তলায় মাটি নেই। তাই আদালতের রায়কে অপব্যখ্যা দিয়ে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য অগ্রসর হচ্ছে। অথচ দেশের ৯০ ভাগ মানুষ তত্ত্বাবধায়ক সরকার চায়। সোমবার রাজধানীর বসুন্ধরা সিটিতে এক ছায়া সংসদে তিনি এ কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসি এই ছায়া সংসদের আয়োজন করে। অনুষ্ঠানের আরেক অতিথি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, সমগ্র জাতি নিরপেক্ষ নির্বাচন চায় এবং সংবিধান অনুসারেই একটি নিরপেক্ষ নির্বাচন সম্ভব। সংসদীয় গণতন্ত্রের সাথে অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার সাংঘর্ষিক। স্পিকার হিসেবে অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ছায়া সংসদে সরকারি দল ঢাকা মেডিকেল কলেজকে পরাজিত করে বিরোধী দল প্রাইম ইউনিভার্সিটি বিজয়ী হয় । প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক ড. এ এস এম আতিকুর রহমান, সাংবাদিক নাজমুল হাসান ও ফারুক হোসেন।