কৃষক ও মুক্তিযোদ্ধাদের পর এবার দুস্থ ব্যক্তিরা নামমাত্র টাকায় ব্যাংক হিসাব খুলতে পারবেন। সমপ্রতি দু:স্থদের ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার জন্য ধর্মমন্ত্রণালয় সুপারিশ করলে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নেয়। রবিবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে সকল সরকারি মালিকানাধীন ও বিশেষায়িত ব্যাংকের প্রধানদের কাছে চিঠি পাঠিয়েছে। প্রজ্ঞাপনে ব্যাংকগুলোর উদ্দেশ্যে বলা হয়েছে, দু:স্থদের জন্য খোলা একাউন্টে (হিসাব) ন্যূনতম স্থিতি রাখার বাধ্যবাধকতার আরোপ করা যাবে না। একইসঙ্গে এ একাউন্ট থেকে কোন প্রকার চার্জ বা ফি আদায় না করারও নির্দেশ দেয়া হয়েছে। তবে ১০ টাকা মূল্যের হিসাব খুলতে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন কার্ড ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে পরিচয়পত্র বা সনদপত্রপত্র নিশ্চিত করতে হবে।
