অনূর্ধ্ব-১৬ ক্রিকেট

আপডেট : ২৭ মে ২০১৩, ২১:২৮
ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেট প্রতিযোগিতায় গতকাল সোমবার জয় পেয়েছে রংপুর ও বিকেএসপি। ময়মনসিংহের সার্কিট হাউজে রংপুর (১৫১/১০, মেহেদী ৩০, শাকিল ৩/২৮) রাজশাহীকে (১৪৫/১০, আশিজ ৩৮, মুশফিকুর ইসলাম ৪/২৮) ৬ রানে হারায়। জিমন্যাসিয়াম মাঠে বিকেএসপি (১২২/৬, আফিফ ৩২, আরিফুল ৩/৩৪) ৪ উইকেটে হারিয়েছে বরিশাল বিভাগকে (১২১/১০, মানসুর ৫৩, আফিফ ৩/২৫)।