কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের দরগাহতে প্রতিপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাতে ওয়ার্ড যুবলীগের এক নেতা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে দরগাহ স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম (৪২) মৃত হাকিম মিয়ার ছেলে ও ইউপির ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুর রহিমের সঙ্গে মকবুল সওদাগরপাড়ার জিসাতের জমি সংক্রান্ত টাকা নিয়ে তর্কাতর্কি হয়। জিসাত একপর্যায়ে রহিমের বুকে, ঘাড়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা রহিমকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
