স্বপ্ন ও বনফুলকে জরিমানা

আপডেট : ১০ মে ২০১৯, ০০:৩১

পচা মাছ-মাংস বিক্রি ও অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে ‘স্বপ্ন’ ডিপার্টমেন্টাল স্টোরকে ৫০ হাজার এবং কেক তৈরিতে নিম্নমানের দ্রব্য ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি অপরাধে প্যারিস বাগেটকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  একই সঙ্গে  মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে বনফুল এন্ড কোং কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মত্ রহিমা আক্তার, নুসরাত আর খানম ও শেখ মেজবাহুল হক সাবমেরিনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।