ইউনানি চিকিত্সক দিলেন অ্যালোপ্যাথির প্রেসক্রিপশন গুনলেন জরিমানা

আপডেট : ১০ মে ২০১৯, ০০:৩৩

মানিকগঞ্জে এক ইউনানি চিকিত্সক অ্যালোপ্যাথি প্রেসক্রিপশন দেওয়ায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মানিকগঞ্জ ওয়্যারলেস গেট এলাকায় অবস্থিত সিদ্দিকীয়া ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায়। এসময় সেখানে কর্মরত ইউনানি চিকিত্সক মো. শামীম হোসেনকে অ্যালোপেথি ওষুধের ব্যবস্থাপত্র দেওয়ার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এ ব্যাপারে তাকে সতর্ক করে দেওয়া হয়।