মাইক্রোসফটের কর্মকর্তারা গত সপ্তাহে জানিয়েছিলেন যে, নতুন কোনা উইন্ডোজ সার্ভারের পরীক্ষার রিপোর্ট প্রকাশ করবে না। যদিও প্রতিষ্ঠানটি ইতোমধ্যে একটি রিপোর্ট প্রকাশ করেছে। এটি হলো তাদের প্রথম উইন্ডোজ সার্ভার ১৯এইচ১’র পরীক্ষা। কিন্তু এতে তাদের সার্ভার নির্মাণের তেমন কোনো গভীর তথ্য প্রকাশ করা হয়নি। ২০ নভেম্বর মাইক্রোসফট সার্ভার ১৮২৮২ এর উন্ননের তথ্য প্রকাশ করে। এটিই ছিল কোম্পানিটির প্রথম কোনো উইন্ডোজ সার্ভারের ভিতরগত তথ্য। গত ১৪ নভেম্বর ইউন্ডোজ ১০ এর ১৯এইচ১ সার্ভারের ভিতরগত কিছু তথ্য প্রকাশ করেছিল। মাইক্রোসফট একটি ব্লগ পোস্টের মাধ্যমে জানিয়েছে, মাইক্রোসফট এর ভিনেক্সট সার্ভার একটি টেক কমিউনিটি সাইটের অংশ। এর চেয়ে বেশি কিছুই জানায়নি কোম্পানিটি। মাইক্রোসফটের এমন ব্লগ পোস্টের মাধ্যমে প্রমাণীত হয়ছে, এটিই ছিল তাদের উইন্ডোজ সার্ভারের মধ্যকার তথ্যের প্রথম কোনো রিপোর্ট। সূত্র : জেটডি নেট ডটকম
