অভিনেত্রী তানিয়া আহমেদ বর্তমানে উপস্থাপনাতেই বেশি ব্যস্ত। গাজী টিভি ‘আজকের অনন্য নামের নারীদের নিয়ে রিয়েলিটি শো উপস্থাপনা করছেন তিনি। যদিও অনুষ্ঠানটি জি বাংলার ‘দিদি নাম্বার ওয়ান’ অনুষ্ঠানের নকল বলে অভিযোগ রয়েছে। এরপরও তানিয়া আহমেদের প্রাঞ্জল উপস্থাপনায় দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এর বাইরে নারী বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানেই মাঝে মাঝে উপস্থাপনা করেছেন তিনি। তানিয়া আহমেদের কথায়, অনেক দিন ধরেই উপস্থাপনা করছি। আমার কাছে এটা খুব উপভোগ্য মনে হয়। এছাড়া অনেক মানুষের সাথে আড্ডা হয়, বিভিন্ন মানুষের দর্শন সম্পর্কে জানা যায়।’
খুব শিগগিরই নতুন আরো একটি অনুষ্ঠানের কাজ করতে যাচ্ছেন তিনি। উল্লেখ্য, র্যাম্প মডেল হিসেবে যাত্রা শুরু করে তানিয়া আহমেদ টিভি নাটকে ব্যস্ত হয়ে পড়েন। নাটকে অভিনয় ছাড়াও একাধিক নাটক তিনি নির্মাণ করেছেন।
