শিশুবান্ধব বাজেট প্রণয়নের দাবি

আপডেট : ২৮ মে ২০১৩, ২১:৫৪
শিশু অধিকার সনদ ও জাতীয় শিশুনীতির আলোকে শিশু অধিকার নিশ্চিতকরণ, নিরাপত্তা, সুরক্ষা, উন্নয়ন ও সুষম বিকাশের বিষয়সমূহকে সূচক হিসাবে নির্ধারণ করে শিশুবান্ধব বাজেট প্রণয়ন করতে হবে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ, সিএসআইডি এবং সেভ দ্যা চিলড্রেনের আয়োজনে এক মতবিনিময় সভায় আসন্ন বাজেটে সরকারকে এ সংক্রান্ত ঘোষণা এবং এ বিষয়ে গবেষণা ও বিশ্লেষণ কাঠামো প্রণয়নের উদ্যোগ নেয়ার দাবি জানানো হয়েছে। এ সময় সভায় বক্তব্য রাখেন সেভ দ্যা চিলড্রেনের উপ-পরিচালক সামছুল আলম বকুল, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার চৌধুরী মোহাম্মদ তৈয়ব তাজাম্মুল রানা, সিএসআইডির নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক ওমর ফারুক। -প্রেস বিজ্ঞপ্তি