বার্সার সাথে আনুষ্ঠানিকতা সারলেন নেইমার

আপডেট : ২৮ মে ২০১৩, ২১:৫৯
স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সাথে চুক্তির আনুষ্ঠানিকতা সারলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। আসন্ন কনফেডারেশন কাপের পর পাঁচ বছরের জন্য বার্সাতে খেলতে আসছেন ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড। ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলো জানিয়েছে, ৩০ মিলিয়ন ইউরোর বিনিময়ে মেসি, ইনিয়েস্তা, জাভিদের সাথে খেলতে আসছেন নেইমার। তবে এখন পর্যন্ত পারিশ্রমিকের ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি। নেইমার বলেন, ‘আমি বার্সেলোনা ছাড়ছি। বার্সেলোনার মতো একটি ক্লাবের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি সত্যি অভিভূত। এখানে আমি বিশ্বসেরা সব খেলোয়াড়ের সাথে খেলার সুযোগ পাবো।’ ব্রাজিলের ঘরোয়া লিগের ক্লাব স্যান্তোসে ২০০৯ সাল থেকে খেলছেন নেইমার। ক্লাবটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘সব কিছুর জন্য আমি স্যান্তোসকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখানকার স্মৃতি আমার সারাজীবন মনে থাকবে।’