সাভারে ইয়াবাসহ দুই ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছে থাকা একটি ক্যামেরার ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক দুজনের নাম বাবর আলী শিশির ও সুজন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাভার পৌর এলাকার বনপুকুর মহল্লা থেকে তাদের আটক করা হয়। সাভার থানা এএসআই বোরহান উদ্দিন জানান, গোপন খবরের ভিত্তিতে বনপুকুর মহল্লায় অভিযান চালিয়ে বাবর আলী ও সুজনকে আটক করা হয়। আটকের সময় তারা পুলিশের কাছে নিজেদের সাংবাদিক বলে পরিচয় দেয়। এসময় তাদের দেহ তল্লাশি করা হলে সঙ্গে থাকা একটি ডিজিটাল ক্যামেরার ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪০ পিস ইয়াবা পাওয়া যায়।
