নতুন চার জেলায় সম্প্রসারিত হয়েছে ওয়াইম্যাক্স অপারেটর কিউবির নেটওয়ার্ক। জেলাগুলো হচ্ছে কুমিল্লা, বগুড়া, পাবনা ও ফেনী। এর ফলে এসব অঞ্চলের ব্যবহারকারীরা এখন থেকে কিউবির দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা গ্রহণের সুযোগ পাবেন। এর আগে কুমিল্লা ও বগুড়ায় কিউবির নেটওয়ার্ক বিস্তৃত ছিল, এখন তা সম্প্রসারিত হলো নতুন এই জেলাগুলোয়। ইন্টারনেট সংযোগই কেবল নয়, সকলের সুবিধার্থে সুলভেও ইন্টারনেট প্রদান করে যাচ্ছে কিউবি। কিউবি এ দেশে প্রথম প্রতিষ্ঠান হিসেবে ৪০০ টাকারও কম দামে ৫১২ কেবিপিএস গতির ইন্টারনেট সেবা চালু করেছে। এ ছাড়াও কিউবি প্রথম ইন্টারনেট সেবাদাতা কোম্পানি হিসেবে ব্রডব্যান্ডের ক্ষেত্রে প্রি-পেসহ আরও অনেক পণ্য-সেবা ও সমাধান বাংলাদেশের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে। কিউবি এসব নতুন কভারেজ অঞ্চল বা ইন্টারনেট সেবার আওতায় আনা চারটি জেলা শহরে অচিরেই স্থানীয়ভাবে কাস্টমার সার্ভিস পয়েন্ট বা গ্রাহকসেবা কেন্দ্র চালু করবে। এ উপলক্ষে কিউবি কিউবির সকল পোস্ট পেইড সেবা ও সলিউশন্স বা সমাধান ক্রয়ের ক্ষেত্রে গ্রাহকদের ৫০% পর্যন্ত মূল্যছাড় দেওয়া হবে। আগামী ৩১ মে পর্যন্ত এই সুবিধা চলবে।
